পৃথিবীতে যত গুলো খাবার কে সুপার ফুড হিসেবে ধরা হয় এর মধ্যে চিয়া সিড একটি, কিন্তু কেন এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে। কেননা এতে রয়েছে দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম,কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি,পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা),কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম,স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩। সুতরাং পুষ্টি এবং গুনাগুন এর ব্যাপারে এটিকে সুপরাফুড বলাই যায়।
চিয়া সিড আপনি যে কোন ভাবে গ্রহন করতে পারেন তবে উল্লেখযোগ্য পন্থা হচ্ছে এটির জুস/ সরবত করে খাওয়া। যেহেতু সরাবতের স্বাদ বৃদ্ধিতে প্রয়োজন হয় মিস্টি জাতীয় উপাদানের,আর মিস্টি জাতীয় উপাদান এর মধ্যে চিনি কেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি অথচ সাদা চিনি শরীরের জন্য ক্ষতির কারণ। আর তাই চিনি এর বিকল্প হিসেবে মধুর ব্যবহার সবচেয়ে স্বাস্থ্য সম্মত এবং অধিক উপকারীও বটে। তবে আপনি যদি মিস্টি জাতীয় উপাদান একেবারে পরিহার করতে চান বা কোন সমস্যা থাকে তবে পিং সল্ট মিশিয়ে এটির স্বাদ বৃদ্ধি করতে পারেন।
