লুলু (বড়ই) খেজুর:
লুলু বা বড়ই খেজুর একটি জনপ্রিয় ও সুস্বাদু খেজুর যা আকারে ছোট থেকে মাঝারি এবং স্বাদে হালকা মিষ্টি। এর বাইরের খোসা মসৃণ ও ভেতরের অংশ নরম, খেতে আরামদায়ক। প্রাকৃতিক শর্করা, আঁশ ও প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এটি শরীরে দ্রুত শক্তি জোগায় এবং হজমে সহায়তা করে। ইফতার ও সেহরির জন্য যেমন উপযোগী, তেমনি দৈনন্দিন স্বাস্থ্যকর নাশতা হিসেবেও লুলু (বড়ই) খেজুর একটি চমৎকার পছন্দ।
👉খেজুরে প্রচুর ক্যালসিয়াম এবং আইরন থাকে।
·* খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। রক্তপ্রবাহে গতি সঞ্চার করে।
* অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে।
* ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক। আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে।
* খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোধ করে।
* খেজুর ডি-হাইড্রেশন রোধ করে।
* শরীরে সোডিয়াম-পটাশিয়ামের সমতা রক্ষা করে।
